বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ এপ্রিল || অলইছড়া বাজার এলাকায় জাতীয় সড়কের পাশে পরে থাকা এক বি এস এফ জোওয়ানকে উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অলইছড়া বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে এক ব্যাক্তিকে পরে থাকতে দেখে এলাকাবাসী। এই বিষয়ে এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর দেয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানায় কর্মরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের খবরদেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসাপাতলে নিয়ে আসে। পরবর্তী সময় জানা যায়, রাস্তায় পরে থাকা ব্যক্তি ১০৯নং ব্যাটেলিয়ান বি এস এফ’র জোওয়ান। উনার নাম রমেশ কুমার (৩৮)। তিনি জি কোম্পানিতে কর্মরত আছে বলে জানা যায়। অতিরিক্ত মদ্যপানে বি এস এফ জোওয়ান রাস্তার পাশে পরে রয়েছে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। বি এফ এফ জোওয়ান বর্তমানে শান্তিরবাজার জেলা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
