শহীদান দিবসে খোয়াইয়ে শহীদ ব্রজলাল স্মরণ

গোপাল সিং, খোয়াই, ০৯ মে || ৩৭’তম শহীদান দিবসে রবিবার খোয়াইয়ে শহীদ লোককবি ও লোকশিল্পী শহীদ ব্রজলাল অধিকারীকে শ্রদ্ধা ও শপথদৃপ্ত অংগীকারে স্মরণ করলো ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র। এদিন সংগঠনের বিভাগীয় কমিটির উদ্যোগে পার্শ্বনাথ মুকুল ভবনে শহীদান দিবসে শহীদ শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শিল্পীর প্রতিকৃতিতে ফুলে ফুলে অন্তরের শ্রদ্ধা জানান গণ আন্দোলনের নেতা পদ্ম কুমার দেববর্মা, আলয় রায়, পলাশ ভৌমিক, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের রাজ্য পরিষদের সদস্য প্রান্তোষ রাহা, সংগঠনের বিভাগীয় সহ সম্পাদক অরুণ পাল, বিভাগীয় সদস্য সুভাষ গোস্বামী, রাজেশ রায়, অসিত দেব, অতনু দত্ত, পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কানন দত্ত, পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান বিদ্যুৎ ভট্টাচার্য্য, কৃষক নেতা মনোজ দাস প্রমুখ। শহীদ ব্রজলাল অধিকারীর জীবন ও তার লোকসংস্কৃতি চর্চা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রান্তোষ রাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*