আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মে || রাস্তার বেহাল দশা সরজমিনে পরিদর্শনে যান মেয়র ইন কাউন্সিলার উদয় ভাষ্কর চক্রবর্তী। রবিবার সকালে ৪৪নং পুর ওয়ার্ডের ১নং বুথের রাস্তার বেহাল দশা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলার উদয় ভাষ্কর চক্রবর্তী। তিনি ঐ এলাকার বিভিন্ন রাস্তার ভগ্নদশা খতিয়ে দেখেন। কথা বলেন এলাকাবাসীর সাথে। উনার এই পরিদর্শনকালে উনার সাথে উপস্থিত ছিলেন ৪৪নং পুর ওয়ার্ডের সভাপতি স্বপন শুক্লদাস, ১নং বুথ সভাপতি খোকন বিশ্বাস, আসিস কুমার দাস প্রমুখ।
