আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || উপ-নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির ৬-আগরতলা মন্ডলের উদ্যোগে দলীয় প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব মোর্চার সভাপতি নবাদল বণিক প্রমুখ। আসন্ন উপ-নির্বাচনে ৬-আগরতলা কেন্দ্রে আগামী দিনে আরও উন্নয়নের জন্য দলীয় প্রার্থী ডঃ অশোক সিনহা-কে রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য গণদেবতাদের কাছে আহ্বান জানানো হয় এই পদযাত্রায়।
পাশাপাশি এদিন সকালে ভারতীয় জনতা পার্টির ৬-আগরতলা মন্ডলের উদ্যোগে দলীয় প্রার্থী ডঃ অশোক সিনহার সমর্থনে ৭নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও দলীয় প্রার্থী ডাঃ অশোক সিনহা-কে সাথে করে একটি সাড়াজাগানো পদযাত্রার আয়োজন করে।
