আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || শুক্রবার সকাল থেকে রেকর্ড বৃষ্টি রাজ্যে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন আগরতলা শহর সহ শহরতলি। এদিন সকাল থেকে ভারী বর্ষণে জলবন্দী আগরতলা। অতিবৃষ্টির জন্য শনিবার রাজ্যের সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় সহ মাদ্রাসা গুলো ছুটি ঘোষণা করেছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর। শুক্রবার এক শিক্ষাদপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
জানা যায়, শুক্রবার ও শনিবার রাজ্যে ভারি বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। এন ডি আর এফ, টি এস আর, অগ্নিনির্বারক দপ্তর, স্কাউট এন্ড গাইড সহ বিপর্যয় মোকাবিলা টিমকে তৈরী থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
