আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || রাজনৈতিক সংঘর্ষে আহত কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ। রবিবার রাতে রাজধানীর অভয়নগরে দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। দুস্কৃতিকারীরা উনার গাড়ি ও উনার উপর আক্রমণ করে। রাতেই উনাকে আগরতলা আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার গভীর রাতে রাজধানীর উজান অভয়নগরে তার উপর দুস্কৃতিরা হামলা করেছে বলে অভিযোগ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উনাকে দেখতে হাসপাতালে ছুটে যান কংগ্রেস নেতা আশিষ কুমার সাহা, বীরজিৎ সিনহা প্রমুখ।
