আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || আসন্ন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে রেখে প্রচারে গুরুত্ব দিয়ে রাজ্যে আসছেন শাসক ও বিরোধী শিবিরে তারকাদের সমাগম। রবিবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ত্রিপুরায় পা রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যে এসে নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি বলে জানা যায়।
পাশাপাশি এদিন ত্রিপুরায় তৃণমূলের হয়ে উপ-নির্বাচনের প্রচারে রাজ্যে এলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।
