আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || আগরতলা বিধানসভা কেন্দ্রে আসন্ন উপ-নির্বাচনে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণের আক্রান্ত হওয়ার ঘটনাকে ড্রামা বলে কটাক্ষ করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রবিবার রাতে দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনায় সুদীপ রায় বর্মণকেই বিঁধলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রবিবার রাতে অশান্তি সৃষ্টি করার জন্য বহিরাগতদের নিতে বিজেপি মন্ডল সভাপতির বাড়ির সামনে জড়ো হয় সুদীপ রায় বর্মণ। ঘটনার খবর পেয়ে ছুটে যান তথ্যমন্ত্রী সহ ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে বার বার সুদীপ রায় বর্মণকে বোঝানো হয় ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য। এদিন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সুদীপ রায় বর্মণের উপর কোনো প্রকার হামলাই হয়নি, সহানুভূতি আদায় করার জন্য তিনি ড্রামা করছেন বলে কটাক্ষ করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
