আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || আগামীকাল রাজ্যের ৪টি কেন্দ্রে উপ-নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট দান প্রক্রিয়া। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তার আগে বুধবার রাজধানীর উমাকান্ত একাডেমি থেকে ভোটার মেশিন নিয়ে পোলিং স্টেশনে রোওনা হয় ভোট কর্মীরা। সঙ্গে ছিল আধাসামরিক বাহিনীর জোওয়ানরা। এদিন উমাকান্ত একাডেমিতে উপস্থিত ছিলেন ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালী দুই কেন্দ্রের দুই রিটানিং অফিসার ও অবজারভার পার্থ সারথি মিশ্র।
