আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের পূর্বে বুধবার জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন নির্বাচন কমিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কিরণ গিত্তে। এদিন তিনি ভোটারদের নির্ভয়ে ভোট প্রদান করার আহ্বান জানান। অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারে ভোটাররা বলে জানান তিনি। শান্তিপূর্ণ এবং সৃঙ্খলতার সঙ্গে এই উপ-নির্বাচন সম্পন্ন হবে বলে জানালেন নির্বাচন কমিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কিরণ গিত্তে।
