আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || প্রকাশিত হতে যাচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৬ই জুলাই (বুধবার) দুপুর ১২টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২ সালের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে নিন্মলিখিত ওয়েবসাইট থেকে সরাসরি জানা যাবেঃ- www.tbse.tripura.gov.in, www.tripuraresults.nic.in, tbresults.tripura.gov.in, www.tripurainfo.com, www.exametc.com, www.jagaranjosh.com, www.indiatoday.in/education-today/results ।
