আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জন। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১৭ জনের আর টি পি সে আর এবং ৭০৮ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেটও ১.৭৯ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠার ও করোনায় মৃত্যুর সংখ্যাও শূন্য।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১৩ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ৭ জন। তাছাড়া সিপাহীজলায় ২, ঊণকোটি জেলায় ৩ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ জন।
