বোধজং স্কুল এলামনির উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || মঙ্গলবার বোধজং স্কুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বোধজং স্কুল এলামনির উদ্যোগে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার উপর একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোধজং স্কুল এলামনির সভাপতি প্রদীপ কুমার ভৌমিক বলেন, বোধজং স্কুল এলামনির পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে কাজ করে থাকেন। বিশেষ করে নবনির্মিত স্কুল হবার পর গাছ কাটা হয়ে গেছে তাই বিদ্যালয়ের চতুর্দিকে পাম গাছ লাগানো হয়েছে এবং সামনের দিকে ফুল গাছ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। গাছ গুলোর যত্ন নেওয়ার জন্য বিদ্যালয়ের কমিটির সাথে কথা বলা হয়েছে এবং এলামনের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া হবে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*