আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি’র ১২২’তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি’র জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডঃ অরুণোদয় সাহা, পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কল্যাণব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
