নেশাকারবারীকে আটক করলো এলাকাবাসী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুলাই || সাঁচীরাম বাড়ী এডিসি ভিলেজে কিছু সংখ্যক নেশাকারবারীকে আটক করলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরাম বাড়ী এডিসি ভিলেজে কিছু সংখ্যক নেশাকারবারীদের আটক করলো এলাকাবাসী। এলাকাবাসীর উপস্থিতি জানতে পেরে নেশাকারবারীদের মধ্যে অনেকে পালিয়ে যায়। কিন্তু ৪ জনকে ঘটনাস্থল থেকে নেশাসামগ্রী সহ আটক করল এলাকাবাসী। নেশাকারবারীদের আটক করে খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। থানার কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে না দেখে নেশাকারবারীদের দিয়ে জাতীয় সড়ক অবরোধে বসানো হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পরবর্তী সময় ঘটনার তদন্তক্রমে আরো ২ জন নেশাকারাবীকে আটক করে থানায় নিয়ে আসলো বাইখোড়া থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*