আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্তের সংখ্যা খুব বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১২ জন। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১,১১৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১০৮ জনের আর টি পি সে আর এবং ১০১০ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১১২ জনের রিপোর্ট পজেটিভ আসে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেটও ১০.০২ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠে ১২ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১১২ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ৫২ জন, সিপাহীজলায় ২৮, গোমতী জেলায় ১৯, উত্তর ত্রিপুরা জেলায় ৩, খোয়াই জেলায় ২, ঊণকোটি জেলায় ০০, ধলাই জেলায় ৭ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ২২২ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০১,১৫৪ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৯৯,৯৪৪ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯২০ জনের।
উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।
