রেলে কাটা পরে আত্মহত্যা করলো ১৫ বছরের এক নাবালিকা, একালায় চাঞ্চল্য

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুলাই || রেলে কাটা পরে মৃত্যু হলো ১৫ বছরের এক নাবালিকার। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর আর এফ’র শঙ্করপুর এলাকার বাসিন্দা রতন গোপের ১৫ বছরের কন্যা বাড়ী থেকে বিদ্যালয়ে আসার নাম করে মুহুরীপুর বনবিহার এলাকায় রেল লাইনে আত্মহত্যা করে। পরবর্তী সময় এলাকাবাসী রেল লাইনে নাবালিকার মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার এস আই সৌরভ দাস ও প্রফেশনাল এস আই শিব শঙ্কর সাহা। উনারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে সেই জায়গা শান্তিরবাজার মহকুমার হলেও বিলোনিয়া থানার অধীনে রয়েছে। তাই খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানায়। ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহিলা থানার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ বিলোনিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা যায়, নাবালিকার মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। এই সুডাইড নোট এলাকবাসীকে দেখানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিলোনিয়া মহিলা থানার কর্মীর মধ্যে বিবাদ ঘটে। বিলানিয়া মহিলা থানার পুলিলের নিকট মৃত্যুর কারন নিয়ে জানার চেষ্টা করলে উনারা সংবাদমাধ্যমকে কিছু বলতে নারাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*