পাশ্ববর্তী বাড়ীর রাবার গাছ ও মুরগীর ফার্মের জন্য অসুবিধার সন্মুখিন হয়ে সংবাদমাধ্যমের দারস্ত জনৈক এক ব্যক্তি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুলাই || স্থানীয় নেতৃত্ব ও প্রসাশনকে জানিয়েও সঠিক বিচার না পাওয়ায় সুষ্ঠ বিচারের আশায় সংবাদমাধ্যমের দারস্ত হলেন জোলাইবাড়ীর জনৈক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম জোলাইবাড়ীর আশ্রম পাড়ার বাসিন্দা খোকন মজুমদার উনার পাশ্ববর্তী বাড়ীর সদস্য রঞ্জু দে এর পরিবারের দ্বারা নানান ভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। বিগত দিনে জায়গার বিবাদে আক্রান্ত হতে হয়েছিলো খোকন মজুমদারকে। এই নিয়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করেও কোনো প্রকার ন্যায় বিচার পাননি খোকন মজুমদার। খোকন মজুমাদার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনার উপর এবং উনার পরিবারের উপর অত্যাচারের বিবরণ তুলে ধরেন। পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দার রাবার গাছের জন্য ও মুরগীর ফার্মের জন্য খোকন মজুমদারের পরিবারের লোকজন বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। এইবিষয়ে খোকন মজুমদার ও উনার পরিবারের লোকজন প্রসাশনের দারস্ত হয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সুবিচার চেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হন। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*