আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতী রাজ মন্ত্রী গিরিরাজ সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতী রাজ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী। সাক্ষাত কালে রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।
