‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান – ৩.০’ এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || রাজ্যের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দিতে নিরন্তর কাজ করে চলেছে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর। শিশু ও কিশোর বয়সের ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং যত্নবান হতে হবে। শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান – ৩.০’ এর আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ঠিক থাকলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সেই সাথে তামাক জাতীয় দ্রব্য থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে আগামী ৫ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এরমধ্যে ৫ থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ডিগ্রি কলেজ, কারিগরি কলেজ, পলিটেকনিক কলেজ, ভোকেশনাল, আইটিআই সহ বিভিন্ন কলেজে ছেলেমেয়েদের বিভিন্ন ঔষধ খাওয়ানো হবে। এর পাশাপাশি ৯ সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়াবেন ও বিভিন্ন ঔষধ বিতরণ করবেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*