হাল ফেরাতে ময়দানে অবতীর্ণ লাল শিবির

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ সেপ্টেম্বর || ২০২৩ রাজ্য নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রঙ্গমঞ্চে কোন রাজনৈতিক দলই মূলতঃ ময়দান ছাড়তে রাজি নয়। নিজেদের শক্তির জানান দিতে হাল ফেরাতে এইবার ময়দানে অবতীর্ণ লাল শিবির। আর আসন্ন এই ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মঙ্গলবার বেলা আনুমানিক ১১টা নাগাদ দেশের সংবিধান রক্ষা – গণতন্ত্র পুনরুদ্ধার – সাধারণ মানুষের সমস্যার সমাধান সহ বিজেপি সরকারকে কটাক্ষ করে তেলিয়ামুড়া সি পি আই (এম) মহকুমা বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার চাকমাঘাটের মহকুমা শাসকের কার্যালয়ের সন্নিকটে আসাম-আগরতলা জাতীয় সড়কের মোড়ে ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এক রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়। উক্ত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, সি পি আই (এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সি পি আই (এম) তেলিয়ামুড়া খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়িকা গৌরী দাস, সি পি আই (এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সদস্য সুবীর সেন সহ আরও অন্যান্য বাম নেতৃত্বরা। প্রথমেই রাজনৈতিক জন সমাবেশের প্রাক মুহূর্তে বিভিন্ন বাম সংগঠনের মিছিলটি আসাম-আগরতলা জাতীয় সড়কের রাজপথ পরিক্রমা করে সভায় মিলিত হয়। পরবর্তীতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বলেন, “শান্তি সম্প্রীতি ও উন্নয়নের রাজ্যে আজ গনতন্ত্র নেই, আইনের শাসন নেই। মানুষের কথা বলার অধিকার নেই। প্রতিদিনই বেকার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে গোটা রাজ্যে। এছাড়াও তিনি আরো বলেন, তৎসঙ্গে ফের একবার সি পি আই (এম) দল একক সংখ্যাগরিষ্ঠতায় ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসছে বলে তিনি মূলতঃ আশাবাদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*