আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || অবশেষে শিক্ষা দপ্তরের সচিবের সাথে সাক্ষাৎ করার আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার রাজধানীর সিটি সেন্টারের সামনে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়ে এই ঘোষণা করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক শিক্ষিকারা জানান, ১৪ই সেপ্টেম্বর তাদের একটি প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করার সুযোগ চেয়ে সুযোগ পাননি তারা। পরে ১৫ই সেপ্টেম্বর অধিকার্তার সাথে দেখা করার সুযোগ পেয়ে আলোচনা করেছেন তারা।
এদিন তারা জানান, যতদিন না পর্যন্ত তাদের অধিকার ফিরে পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।
