সরকারি কর্মচারীদের জন্য পূজার বোনাস ও পূজার এডভান্স ঘোষণা করল রাজ্য সরকার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে সরকারি কর্মচারীদের জন্য পূজার বোনাস ও পূজার এডভান্স ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি এবছর পূজোর ছুটিও বাড়িয়ে নয়দিন করা হয়েছে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সরকারি কর্মচারীদের জন্য জন্য পূজার বোনাস ও পুজার এডভান্স ঘোষণা করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। এদিন তিনি বলেন, সরকারি কর্মচারীদের পূজার বোনাস বৃদ্ধি করে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে। হোমগার্ড ও এসপিও জওয়ানরা এই বছর পূজার বোনাস পাবে ১৭০০ টাকা করে। অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা পাবে ১৭০০ টাকা করে। পেনসনার ও পারিবারিক পেনশনাররা পাবে ১৫০০ টাকা করে। গ্রুপ-সি কর্মীরা পাবে ১৫০০ টাকা করে। গ্রুপ-ডি কর্মীরা পাবে ১৫০০ টাকা করে। ডি আর ডাব্লিও কর্মীরা পাবে ১৫০০ টাকা করে। এবং পি টি ডাব্লিও, এম আর ডাব্লিও, চুক্তি ভিত্তিক কর্মী, কেজুয়েল ওয়ার্কাররা পাবে ১৭০০ টাকা করে। এই বছর আশা কর্মীরাও পূজার বোনাস পাবে বলে জানান উপ-মুখ্যমন্ত্রী।
এদিন তিনি আরও জানান, এই বছর গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মীরা পুজার এডভান্স পাবে ২০ হাজার টাকা করে।  অঙ্গনওয়ারী কর্মী, সহায়িকা ও হোমগার্ডরা পুজার এডভান্স পাবে ৫ হাজার টাকা করে। আশা কর্মীরা এনএইচএম-এর মাধ্যমে পুজার এডভান্স পাবে ২ হাজার টাকা করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*