“সেবা পাক্ষিক” কার্যক্রমের অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর || ১৭ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে দেশব্যাপী ১৭ই সেপ্টেম্বর (শনিবার) থেকে ২রা অক্টোবর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির দ্বারা “সেবা পাক্ষিক” কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার ভারতীয় জনতা পার্টি সদর (শহর) জেলা যুব মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এদিন, সকল রক্তদাতা ও আয়োজকদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, যার প্রতিটি কথা এবং কাজ আমাদের সকলকে জনসেবায় আত্মোৎসর্গ করতে উদ্বুদ্ধ করে আজ সেই প্রেরণাস্রোত যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তার জন্য এই দিন বিশেষ মহোৎসব থেকে কোন অংশে কম নয় বলে জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*