সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর || সাড়ে চার বছর পর কল্যাণপুরে সি পি আই (এম) দল মিছিল করলো। বৃহস্পতিবার সকালে সিপিআই(এম) কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। কল্যাণপুরে সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে দেশের সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জন জীবনের জরুরী সমস্যা সমাধানে, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে পালা বদলের পর এই প্রথমবার কল্যাণপুরে সিপিআই(এম)’র এক সারা জাগানো মিছিল ও সভা হয়। রোদ গরম মাথায় নিয়ে কল্যাণপুর দলীয় অফিস থেকে মিছিল হেঁটে যায় সোনারতরী মুক্ত মঞ্চের পাশে। এই মিছিলে পামেলান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডল সদস্য পবিত্র কর, সিপিআই(এম) খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমতিয়া, কৃষক নেতা সুভাষ নাথ, জননেত্রী গায়ত্রী দত্ত সহ অন্যান্যরা। মিছিল শেষে সোনারতরী মুক্ত মঞ্চের সামনে ভাষণ রাখেন সিপিআই(এম) নেতা পবিত্র কর এবং প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস। ছিলেন সিপিআই(এম) কল্যাণপুর অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী। এদিন কল্যাণপুর থানার তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কল্যাণপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে ছিল পুলিশ, টিএসআর, সি আর পি এফ বাহিনী।
