বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এন্টি ড্রাগস এওয়ানেসের উপর মনু বাজার ইয়ুথ সোসাইটির উদ্দ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করলেন শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, ত্রিপুরা রেফারী এসোসিয়েশানের হেড রেফারি বিশ্বজিৎ সাহা, ত্রিপুরা রেফারী এসোসায়েশানের জয়েন্ট সেক্রেটারী অভিজিৎ দাস, শান্তিরবাজার ফুটবল এসোসিয়েশানের সেক্রেটারী রাজেশ রিয়াং সহ অন্যান্য অতিথিবৃন্দরা। মনু বাজার ইয়ুথ সোসাইটি কতৃক আয়োজিত এই ফাইনেল ম্যাচে এয়ারুং এফ সি বমাম ইয়াকসমা দলের মধ্যে খেলা হয়। ফাইনেল ম্যাচে বিজয়দলকে মনু বাজার ইয়ুথ সোসাইটির উদ্দ্যোগে ৫০ হাজার টাকা পুরষ্কৃত করা হয় এবং রানার্সকে ২৫ হাজার টাকা পুরষ্কৃত করা হয়। এই ফাইনাল ম্যাচে ইয়াকসমা এফ সি অপর দলকে ৩ গোল দিয়ে জয়লাভ করে। আজকের খেলার ফলাফল ৩- ২।
