আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || চতূর্থীর সন্ধ্যায় আগরতলা শহরের বনেদি ক্লাব নেতাজী প্লে ফোরাম সেন্টারের পূজো মন্ডপের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এবছর নেতাজী প্লে ফোরাম সেন্টারের পূজোর থিম অযোধ্যার নির্মীয়মান রাম মন্দির।
পাশাপাশি এদিন আগরতলার শহরের জনপ্রিয় ছাত্রবন্ধু ক্লাবের পূজো মন্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন দুটি পূজো মন্ডপের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলের সাথে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মা দুর্গার কাছে সকলকে জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এদিন রাজধানীর বেশকিছু পূজো মন্ডপেই দর্শনার্থীর ভিড় ছিল লক্ষ্যনীয়।
