সংকল্প সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || বিজেপি’র প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সপ্তাহব্যাপী সংকল্প সপ্তাহ উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে সোমবার ৮-টাউন বড়দোয়ালী মন্ডলের ২০নং ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম আগরতলা থানা এবং পশ্চিম মহিলা থানা সহ বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করা হয়। মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা জানান, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রদেশ নেতৃত্বের নির্দেশে ৬ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী দেওয়া হয়েছে৷ সেই কর্মসূচী গুলি ধারাবাহিক ভাবে সংগঠিত করা হচ্ছে৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*