আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শুভাশিস তলাপাত্রের নাম সুপারিশ করেছে বলে জানা যায়। বুধবার কলেজিয়াম এক সঙ্গে আরও ৬টি হাইকোর্টের প্রধান বিচারপতির নামসুপারিশ করেছে। ওড়িশা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি এস মুরলীধর এবছরের আগস্টে অবসরে যাবেন। সেখানে বিচারপতি শুভাশিস তলাপাত্র দায়িত্ব নেবেন।
উল্লেখ্য, বর্তমানে তিনি ওড়িশা হাইকোর্টে বিচারপতি হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন তিনি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি ছিলেন।
