আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || “রক্তদান মহৎ দান, রক্তের দ্বারাই বাঁচে কত মানুষের প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে রবিবার আগরতলার স্মৃতি ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ।
