আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || বুধবার ধলাই জেলা সফরে গিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচীতে অংশ নেওয়ার অঙ্গ হিসেবে সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন, স্মার্ট ক্লাশরুম এবং মিড-ডে-মিল ডাইনিং হলের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন তিনি। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। তিনি বলেন, অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই বিদ্যালয়ে। এর ফলে দারুণভাবে লাভবান হবে এই অঞ্চলের শিক্ষার্থীরা।
এরপর এদিন ধলাই জেলা হাসপাতালে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার বেশ কয়েকজন সুবিধাভোগীর সাথে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হন তিনি।
