শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকারঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || বিভিন্ন কর্মসূচীতে যোগ দিতে বুধবার ধলাই জেলা সফরে গিয়ে কুলাইয়ে, ধলাই জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন, আমবাসায় ক্যাফেটেরিয়ার নবনির্মিত বিল্ডিং এবং আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ১০টি স্টাফ কোয়ার্টার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই কার্য্যক্রমে নগর‌ এলাকার গৃহহীনদের জন্য শেল্টার হাউস এবং কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ ধলাই জেলার সামগ্রিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারই একমাত্র ভরসা বলে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি এদিন সন্ধ্যায় আমবাসা ইন্ডোর হলে আয়োজিত চ্যালেঞ্জার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*