আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট || ভারত স্বাধীনতার ৭৬’তম বর্ষ উদযাপন এবং অমৃত মহোৎসবের এই মহাপর্বে ১৩ই আগস্ট থেকে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে ১৩ই আগস্ট, রবিবার রাজ্যের প্রায় প্রতি ঘরে ঘরে, বিভিন্ন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সে উপলক্ষেই এদিন আগরতলা পুর নিগমের ১৬নং ওয়ার্ড অফিসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন তিনি।
