আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রাণে মারার অভিযোগ এনে, এই ঘটনার পেছনে কারা জড়িত তাদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে ২৪ ঘন্টার ত্রিপুরা বনধেরর কড়া হুশিয়ারি দিল ছাত্রনেতা সম্রাট রায়। শুক্রবার কৈলাশহর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন এস ইউ আই রাজ্য সম্পাদক অভিক পাল, সৌম্য কান্তি গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
