বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ আগস্ট || কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। তত্বাবধায়ক সুজিত কুমার দাসের বদলির আদেশ বের হলেও তিনি কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বগাফা কৃষি দপ্তেরর অধীনে থাকা কৃষকদের আয় দ্বিগুণ করতে তিনি সর্বদা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছেন। তিনি আর হাতে গুনা কয়েকদিন বগাফা কৃষি দপ্তরের দায়িত্বে থাকবেন। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বুধবার কৃষি দপ্তরের কার্যালয়ে মধু পোঁকা চাষীদের নিয়ে কিভাবে মধু পোঁকা চাষ করা যায় ও কিভাবে মধু সংগ্রহ করতে হয় তা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা শেষে মধুপোঁকা চাষীদের মধ্যে পোঁকা পালনের জন্য বাক্স প্রদান করা হয়। তার পাশাপাশি মধু পোঁকা পালনের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কৃষিজ সামগ্রী শষ্য, তীল চাষের জন্য প্রত্যেক বেনিফিসারীকে দুই হাজার টাকা প্রদান করা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্টিকালরের অধিকর্তা ডঃ ফনীভূশন জমাতিয়া, উপ-অধিকর্তা সুমিত সাহা, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস সহ অন্যান্যরা। তত্বাবয়ক সুজিত কুমার দাসের উদ্দ্যোগে আয়োজিত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে মধু পোঁকা চাষীরা খুবই আনন্দিত।
