রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছেঃ বিজেপি সভাপতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিনের উপনির্বাচনে কোথাও রাজনৈতিক হিংসা সংগঠিত হয়নি। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্র ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই বিভিন্ন বুথ কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৮৯.২ শতাংশ এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৮৩.৯২ শতাংশ।
মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে অবাধ ও শান্তিপূর্ণ উপনির্বাচন সংগঠিত করার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এদিন তিনি বলেন, উৎসবের মেজাজে গণদেবতারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ল উপনির্বাচনে দুটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা ১০০ শতাংশ বিপুল ভোটে জয়লাভ করবেন বলে জানান তিনি।

অপরদিকে এই উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ এনে ফের ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবী জানিয়েছে বিরোধীদল সি পি আই (এম)।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*