আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || ক্রমবর্ধমান নারী গঠিত সমস্যা সমাধানে ১৯৯৪ সালে গঠিত হয়েছিল মহিলা কমিশন। বুধবার মহিলা কমিশনের সপ্তম চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ঝর্ণা দেববর্মা। এদিন তিনি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। কমিশনের কর্মীরা এদিন উনাকে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানায়।
