আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || কংগ্রেসের সংগঠন গুলির মধ্যে অন্যতম হলো এন এস ইউ আই। এই সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন সম্রাট রায়। রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে সম্রাট রয়ের লড়াই প্রত্যক্ষ করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। কখনো আন্দোলনে পথে নামা, তো কখনো গণডেপুটেশনে সামিল হওয়া। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় এন এস ইউ আই কমিটির সভাপতি এক নোটিশ জারি করে সংগঠনবিরোধী কাজের জন্য রাজ্য এন এস ইউ আই সভাপতি সম্রাট রায়কে নিজের সভাপতির পদ থেকে সরানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার, সাংবাদিকদের সামনে এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে তাই হবে, তবে ছাত্রছাত্রীদের স্বার্থে কথা বলা বা লড়াই করার গতিকে কোনো ভাবেই ব্যাঘাত করবেন না তিনি। সম্প্রতি একটি ছাত্র ফেডারেশনের কর্মসূচিকে বা দাবীকে সমর্থন করাই উনার পদ হারাতে হয়েছে বলে জানা যায়। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, তিপ্রাসা স্টুডেন্টদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও কথা বলবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনও রকম যেন অসুবিধা না হয় তার জন্য সম্রাট বাবু ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বলে স্পষ্ট করে দেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নোটিশে উনি জবাব দেওয়া সত্ত্বেও কেন পদ থেকে সরানো হয়েছে তা তিনি কোনভাবেই জানেন না!
প্রসঙ্গত, এন এস ইউ আই’র ছাত্র আন্দোলনের অন্যতম যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন সম্রাট রায়। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির এহেন ভূমিকায় কংগ্রেস সমর্থনকারীদের মধ্যে গুঞ্জনের বাতাবরণ সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
