প্রতিটি ওয়ার্ডেই একটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ হাতে নিয়েছে আগরতলা পুর নিগমঃ মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || আগরতলা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুন্দর শহরে পরিনত করতে কাজ করে যাচ্ছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এবার স্বাস্থ্য পরিষেবা যেন নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেজন্য আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডেই একটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ হাতে নিয়েছে নিগম। রবিবার আগরতলা পুর নিগমের ১৬নং ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে ঐ ওয়ার্ডের বিভিন্ন ড্রেন, রাস্তাঘাট পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের এই পরিদর্শনকালে ১৬নং ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জায়গাটি ঠিক করা হয় রামনগর চার নম্বর স্কুল সংলগ্ন এলাকায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*