আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || সম্প্রতি জাপানের কানা গাওয়াতে অনুষ্ঠিত ২২’তম আন্তর্জাতিক চিত্রাংকন প্রতিযোগিতায় রাজ্যের চার খুদে চিত্র শিল্পী সাফল্য অর্জন করেছে। এরা হল আদ্রিজা সাহা, পিয়ালি দাস, পরিবৃতি রায়, প্রিয়দর্শনী দাস। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সংবর্ধনা জানান অংকন শিক্ষা প্রতিষ্ঠান শিল্পাঙ্গন। এই চারজন ক্ষুদে শিল্পী শিল্পাঙ্গনের ছাত্রী। তাদের এই সাফল্যে খুশি প্রতিষ্ঠানের কর্ণধার বিশ্বজিৎ গুপ্ত।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১১ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে ৫১৭ জন সাফল্য লাভ করে। এর মধ্যে ভারতের ১৯ জন।
