আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || সাড়ম্বরে অনুষ্ঠিত হয় ত্রিপুরাইনফো ডট কম আয়োজিত অল ত্রিপুরা মেগা ক্যুইজ ২০২৩। রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় ১৮’তম ত্রিপুরাইনফো মেগা ক্যুইজ। এদিন দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে মেধার বিকাশ ঘটছে। আজ তারই প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে ত্রিপুরাইনফো আয়োজিত মেগা ক্যুইজ প্রতিযোগিতায়। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন আগামীদিনে প্রতিভার মাধ্যমেই এই পৃথিবী পরিচালিত হবে। যাদের কাছে বেশি প্রতিভা থাকবে তারাই এগিয়ে যেতে সক্ষম হবে। দেশ ও রাজ্য পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিন ত্রিপুরাইনফো মেগা ক্যুইজে প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে বলে জানান ত্রিপুরাইনফোর এম ডি তথা অল ত্রিপুরা মেগা ক্যুইজ-২০২৩ এর সম্পাদক জয়ন্ত দেবনাথ।
