দুটি ব্লক ও একটি পৌর পরিষদের যুবক যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হয় যুব উৎসব-২০২৩

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ নভেম্বর || বগাফা ব্লক, জোলাইবাড়ী ব্লক ও শান্তিরবাজার পৌর পরিষদের যুবক যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হয় যুব উৎসব। শান্তিরবাজার মহকুমাশাসক ও ক্রীড়া দপ্তরের উদ্দ্যোগে বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান মিহির শীল সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমাশাসক সুন্দর একটি উদাহরনের সহিত যুবকদের প্রতি বার্তা প্রদান করেন। মহকুমাশাসক জানান, যুব সমাজ নিজেদের সঠিক ভাবে গড়ে তুলতে নিজেরাই বিশেষ ভূমিকা পালন করবে।  মহকুমাশাসক জানান, সকলে বাজারে গিয়ে যে চিত্র দেখতে পান সেখান থেকে নিজেদের কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।  বাজারে ব্যবসায়ী, পুলিশ, সাধারন মানুষ, শ্রমিক সহ বিভিন্ন পদে নিযুক্ত আধিকারিকের সমাগম ঘটে। এই সকল লোকজনদের দেখে যুবক যুবতীদের সিদ্ধান্তগ্রহআম করতে হবে ভবিষ্যতে সে কোন দিশায় চলবে ও কি হতে চায়।  মহকুমাশাসকের সুন্দর উদাহরনে অনুষ্ঠান মঞ্চে সকলে মুগ্ধ হয়ে যায়। অপরদিকে মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যেগে যুবসমাজকে সঠিক দিশায় চলার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীকে দিয়ে কি ভাবে নেশামুক্ত থাকা যায় ও নেশাগ্রস্থ হলে কি কি ক্ষতির সন্মুখিন হয় তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন। মুল লক্ষ্য যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা। এই চিন্তাভাবনাকে সামেনে রেখে যুব উৎসবে কিছু সময় নেশামুক্ত যুবসমাজ গড়ে তুলতে মহকুমাশাসক প্রয়াস চালিয়ে গেছেন।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে দুইটি ব্লক ও শান্তিরবাজার পৌর পরিষদ থেকে আগত যুবক যুবতীদের মধ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শুক্রবার বিলোনীয়ায় জেলাভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*