বাইক ও গরু বোঝাই গাড়ীর সংঘর্ষে গুরতর আহত বাইক চালক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ নভেম্বর || বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষে গুরতর আহত বাইক চালক। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার ট্রাইজংশন এলাকায় একটি টি আর ০১ এ ই ১৭০৯ নাম্বারের গরু বোঝাই বলেরু ট্রাক ও টি আর ০৩ বি ৭৯৭৪ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক নারাইফাং এলাকার বাসিন্দা গৌতম রিয়াং (৪২) জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনাগ্রস্থ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালের ট্রোমা সেন্টারে প্রেরন করে।
শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় একটি ট্রাফিক সিগনাল বসানো হলেও বর্তমা নসময়ে এটি অকেজো হয়ে রয়েছে। যার ফলে এই জায়গায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। অপরদিকে থানা বাবুদের ম্যানেজ করে প্রতিনিয়ত গরু বোঝাই গাড়ী দ্রুতগতিতে চলাচল করে। এই সকল গাড়ী দিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার আশঙ্কা থেকে যায়। যার মধ্যে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত ব্যক্তি শান্তিরবাজার এস ডি এফ ও অফিসে কর্মরত কর্মী বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*