আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ, ১১ ডিসেম্বর || বাংলাদেশে রাতারাতি ২৫০ টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজের দাম। এমনকি এই দাম নাকি আরও বাড়তে পারে বলে খবর। ভারত বিশ্বকাপ জিততে না পারায় বাংলাদেশে খুশির বন্যা বয়ে গেছিল। এবার সেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশে। জানা যায়, ভারত থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রপ্তানি। আর তাতেই রীতিমত হাহাকার শুরু হয়েছে বাংলাদেশে।
জানা যায়, ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করতেই কয়েক ঘন্টার ব্যবধানে সেই দাম বেড়ে হয় ২০০ টাকায়। কিছু কিছু জায়গায় তো ২৫০ টাকাতেও বিক্রি হচ্ছে বলে খবর। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৮৫ থেকে ৯০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০ টাকা কেজি দরে।
উল্লেখ্য, বাংলাদেশে পেঁয়াজের চাহিদা প্রায় ২৫ লক্ষ টনের বেশি। যার বেশিরভাগটাই যায় ভারত থেকে। এমন পরিস্থিতিতে ভারত রপ্তানি বন্ধ করলে তার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশে। এর আগে ২০১৯ সালে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে প্রায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। এবছর আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দাম আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা।
