আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর || গত ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব। দায়িত্বভার গ্রহণ করার পর সোমবার (১৮ই ডিসেম্বর, ২০২৩) সাতজনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ দায়িত্বভার গ্রহণ করা হয়। এদিন সহ-সভাপতি হিসেবে সঞ্জয় সাহা দায়িত্বভার গ্রহণ করেন। পাশাপাশি সাতজনের পূর্ণাঙ্গ কমিটিও দায়িত্বভার গ্রহণ করেন।
