আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ||
রাজ্যে যখন শীত জাকিয়ে বসেছে তখনই বিজেপি ৯-বনমালীপুর মন্ডলের অন্তর্গত ৫১টি বুথের গরিব দুস্থদের মধ্যে শীতকম্বল বিতরণ করা হয়। বুধবার ৯-বনমালীপুর মন্ডল ও টিআরপিসি কর্মচারীর সহায়তায় মন্ডল কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গরীব দুঃস্থদের হাতে এই কম্বলগুলো তুলে দেয়া হয়। এদিনের এই কম্বল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।
৯-বনমালীপুর মন্ডলের অন্তর্গত আরো গরিব দুস্থ পরিবার যদি তাদের কাছে সাহায্যের জন্য আসেন তবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান মন্ডলের কার্যকর্তারা।
