আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || ২২শে জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সাজো সাজো রুপ গোটা ভারত। রবিবার ৬-আগরতলা মন্ডলের পক্ষ থেকে শ্রী রামচন্দ্র মন্দির স্থাপনকে কেন্দ্র করে এক সুবিশাল পদযাত্রা করা হয়। এদিন রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান সেঁজে রাজধানীর জিবি বাজারস্থিত ৭৯ টিলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে এই মিছিলটি। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভানেত্রী পাপিয়া দত্ত সহ এলাকার কাউন্সিলর ও বিজেপি কর্মকর্তারা।
