নেতাজীর বিভিন্ন সময়ের ছবি ও বাণী প্রদর্শিত পোস্ট অফিস চৌমূহনীতে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি || ২৩শে জানুয়ারি, মঙ্গলবার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অপসিন ধারার দেশা নায়ক সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন। এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে অল ইন্ডিয়া ডি এস ও, অল ইন্ডিয়া ডি ইউ, ই আই এম এস। এদিন অল ইন্ডিয়া ডি এস ও, অল ইন্ডিয়া ডি ইউ, ই আই এম এস’র যৌথ উদ্যোগে রাজধানীর পোস্ট অফিস চৌমূহনীতে মূল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এই অনুষ্ঠানে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী দাস এবং এ আই ডি এস ও’র রাজ্য সভাপতি নির্দল কান্তি সরকার। এদিন এই অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত সহ আলোচনা করা হয়। তারপর এই অনুষ্ঠানে নেতাজীর বিভিন্ন সময়ের ছবি ও বাণী প্রদর্শিত হয়। সমস্ত জনসাধারণকে এই প্রদর্শনে দেখার আহ্বান রাখেন নেতৃত্বের পক্ষ থেকে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*