বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ ফেব্রুয়ারী || ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৭ ঘটিকায় শান্তিরবাজার ট্রাইজংশান এলাকা থেকে শান্তিরবাজার থানার উদ্দ্যোগে এক দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় স্থানীয় লোকজদের পাশাপাশি ত্রিপুরা পুলিশে কর্মরত কর্মীরা সহ অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দরা অংশগ্রহণ করেন।
এদিনএই প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোরিও কৃষ্ণ চন্দ্রশেখর, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার থানার ওসি সঞ্জিত লষ্কর, জয়ন্ত দাস সহ অন্যান্যরা।
অপরদিকে বাইখোড়া থানার উদ্যোগে বাইখোড়া এলাকায় পৃথকভাবে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দৌড় প্রতিযোগিতায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করা হয়। প্রতিযোগীতা শেষে পুরুষ ও মহিলাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শান্তিরবাজারে দৌড় প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করে দ্বীপজয় ভৌমিক, দ্বিতীয় স্থান অর্জন করে সুমন হালদার ও তৃতীয় স্থান অর্জন করে রিনকালাম রিয়াং। অপরদিকে মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে বকুল মজুমদার, দ্বিতীয় স্থান অর্জন করে চিত্রলক্ষী জমাতিয়া ও তৃতীয় স্থান অর্জন করে শকুন্তলা চাকমা। ত্রিপুরা পুলিশের উদ্যেগে আয়োজিত এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
