দূর্ঘটনা এরাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা কর্মসূচী

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ ফেব্রুয়ারী || রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও দূর্ঘটনা ঘটে যাচ্ছে। এই দূর্ঘটনা এরাতে বিশেষ উদ্দ্যোগ গ্রহন করলো দক্ষিন জেলার পরিবহন দপ্তর। দপ্তরের উদ্দ্যোগে বৃহস্পতিবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ছাত্রদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীর মাধ্যমে কিভাবে দূর্ঘটনা এরানো যায় তা নিয়ে ছাত্রদের সচেতন করা হয়। সচেতনতা কর্মসূচীতে আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্রদের শপথবাক্য পাঠ করানো হয়। পরবর্তীসময় শাম্তিরবাজার শহরে যে সকল যানচালক ট্রাফিক আইন অমান্য করছে তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই দিন দপ্তরের উদ্দ্যোগে কারোর প্রতি আইনি পদক্ষেপ না নিয়ে সচেতন করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার পরিবহন দপ্তরের ট্রান্সফোট অফিসার সৌমেন দেব, মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার, জহর রিয়াং সহ আরক্ষা দপ্তরের কর্মীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*